প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব

আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য

বিজ্ঞাপন
আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য
আমের উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম অবস্থানে থাকলেও যথাযথ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থার অভাবে এ খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরাপদ আম উৎপাদন, আধুনিক সংরক্ষণ এবং উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা গেলে দেশের আম রপ্তানির সম্ভাবনা বহুগুণে বাড়বে। একই সঙ্গে আমের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষকরাও ন্যায্য মূল্য পাবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কনভেনশন হলে এ উৎসবের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মৌসুমি ফল আম, প্রকৃতির মিষ্টি উপহার, চাঁপাইয়ের গর্ব’ শীর্ষক স্লাইড উপস্থাপনায় উপাচার্য বলেন, সরকার ২০১০ সালে আমগাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করেছে। বর্তমানে দেশে প্রায় ৭ লাখ ৬৬ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদিত হয় এবং হেক্টরপ্রতি ফলন বেড়েছে ৩ দশমিক ১৭ গুণ। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেই প্রায় ২ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ।

তিনি বলেন, চাষিদের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জে আধুনিক হিমাগার ও ভ্যাপার হিট ট্রিটমেন্ট (VHT) প্ল্যান্ট স্থাপন জরুরি। এতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ আরও বাড়বে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ড. শামীম বলেন, শুধু কাঁচা বা পাকা আম বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। ফ্রোজেন আম, শুকনো আম (ড্রাই ম্যাঙ্গো), ম্যাঙ্গো অয়েল, আমের চকলেট, লজেন্স, বেকারি পণ্যসহ বিভিন্ন মূল্য সংযোজন পণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানো সম্ভব। তিনি জানান, গবেষণার মাধ্যমে আমের আঁটির শাঁস থেকে ভোজ্য তেল উৎপাদনেরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আম পরিবহনে প্রচলিত বাঁশের ঝুড়ির পরিবর্তে প্লাস্টিক ক্যারেট অথবা কাপড় ও কাগজের লাইনারযুক্ত ঝুড়ি ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে ফলের গুণগত মান বজায় থাকবে এবং রপ্তানিযোগ্যতা বাড়বে। পাশাপাশি আমকে জীবাণুমুক্ত রাখা এবং জিআই (Geographical Indication) ট্যাগিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিমের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামীম রেজা, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. হাবিবুল্লাহ, বাংলা বিভাগের চেয়ারম্যান মীর হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

২ ঘণ্টা আগে
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

৩ ঘণ্টা আগে
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

৫ ঘণ্টা আগে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

৬ ঘণ্টা আগে
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

২৩ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১ দিন আগে