প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’

বিজ্ঞাপন
পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’
‘মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান তরুণরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশনজালাল মেমোরিয়াল অর্গানাইজেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কর্মসূচির শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমান। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বক্তারা বলেন, পাবনায় মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।

ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, দীর্ঘদিন ধরে মশাল ফাউন্ডেশন মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। তিনি বলেন, পাবনায় মাদকের প্রভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। তরুণদের সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মাদকসংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘হয় মাদক ছাড়ুন, না হয় পাবনা ছাড়ুন।’ সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত পাবনা গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, এমন জনসচেতনতামূলক আয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুপ্রাণিত করে। তিনি জানান, পাবনা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। গত ৬১ দিনে জেলায় এক হাজার ১৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সাইকেল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

১ ঘণ্টা আগে
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

২ ঘণ্টা আগে
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

৪ ঘণ্টা আগে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

৫ ঘণ্টা আগে
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

২৩ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১ দিন আগে