প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যেভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বিজ্ঞাপন
যেভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ পথচলার শুরু হয়েছিল ছাত্রজীবনেই। ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর রাজনীতির সঙ্গে যুক্ত হন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাধীনতার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পর্যায়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠা করলে জমির উদ্দিন সরকার সেই দলে যোগ দেন। তিনি জাগদলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হলে তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আইনজীবী হিসেবে তার সুনামের কারণে ১৯৭৭ থেকে ১৯৮১ সালের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে পাঁচবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত করেন।

মন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব

জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি ১৯৮১ সালে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের সরকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর তিনি ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে স্বল্পমেয়াদি বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

২০০২ সালে রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

স্পিকার ও সংসদ সদস্য

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার।

তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৭৯ সালে তৎকালীন দিনাজপুর-১ আসন থেকে। এরপর ঢাকা-৯, পঞ্চগড়-১ এবং ২০০৯ সালে বগুড়া-৬ উপনির্বাচনসহ একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

শিক্ষা ও ব্যক্তিগত জীবন

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি সম্পন্ন করার পর ১৯৬১ সালে যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

দেশে ফিরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী নূর আখতার, এক কন্যা নিলুফার জমির এবং দুই ছেলে নওশাদ জমির ও নওফল জমির রেখে গেছেন। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি

ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি

৯ মিনিট আগে
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

৪৭ মিনিট আগে
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

১ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে