প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

বিজ্ঞাপন
ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ
দেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের ব্যয় বাড়তে পারে। ১৪টি নতুন সেবায় ফি আরোপ এবং বিভিন্ন বিদ্যমান চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। প্রস্তাবটি অনুমোদন হলে আমানতকারী, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও ঋণগ্রহীতাদের ব্যাংকিং ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

ব্যাংকিংয়ের ১৪ সেবায় নতুন ফি আদায়ের প্রস্তাব, বাড়তে পারে নানা চার্জ

দেশের ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে ১৪টি নতুন খাতে ফি বা চার্জ নেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে যেসব সেবা বিনামূল্যে দেওয়া হয় বা কোনো চার্জ নেওয়া হয় না, সেসব ক্ষেত্রেও ফি আরোপের সুপারিশ করেছে ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। পাশাপাশি বিভিন্ন বিদ্যমান ব্যাংকিং সেবার চার্জ বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে এবিবি। প্রস্তাব অনুমোদন হলে আমানতকারী, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও ঋণগ্রহীতাদের ব্যাংকিং ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যেসব সেবায় নতুন ফি প্রস্তাব

এবিবির প্রস্তাব অনুযায়ী, বর্তমানে নিষ্ক্রিয় (ডরম্যান্ট) ব্যাংক হিসাব পুনরায় চালু করতে কোনো ফি নেই। এ সেবার জন্য ৫০০ টাকা ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

চলমান ঋণের ক্ষেত্রে প্রতি বছর বকেয়া ঋণের সর্বোচ্চ ১ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ব্যবস্থাপনা (মনিটরিং) ফি নেওয়ার সুযোগ চাওয়া হয়েছে। এছাড়া বায়ার্স ক্রেডিট, বড় করপোরেট ঋণ, ট্রেড ফাইন্যান্স ও অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়ামের ক্ষেত্রেও পৃথকভাবে ১ শতাংশ পর্যন্ত ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নগদ বৈদেশিক মুদ্রা বিক্রিতে ২ শতাংশ কমিশন আরোপেরও প্রস্তাব রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে বর্তমানে যতবার খুশি নগদ টাকা উত্তোলনে কোনো চার্জ নেই। নতুন প্রস্তাব অনুযায়ী, মাসে তিনবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে। চতুর্থ থেকে দশমবার পর্যন্ত প্রতিবার ১০০ টাকা এবং দশমবারের পর প্রতিবার ৩০০ টাকা ফি দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রে মাসে ২০ বার পর্যন্ত বিনামূল্যে নগদ উত্তোলনের সুযোগ রেখে ২১ থেকে ৫০ বার পর্যন্ত প্রতিবার ১০০ টাকা এবং ৫০ বারের বেশি উত্তোলনে প্রতিবার ১৫০ টাকা ফি নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া এলসি আবেদন গ্রহণ, বিদেশি ও স্থানীয় এলসির নথি প্রক্রিয়াকরণ, নথি সত্যায়ন, সক্রিয় এলসি বাতিল, ব্যালেন্স কনফারমেশন সার্টিফিকেট, ঋণ আগাম পরিশোধ এবং বাংলাদেশ ব্যাংকের ফাইল অনুমোদনসহ আরও কয়েকটি সেবায় নতুন ফি আরোপের প্রস্তাব দিয়েছে এবিবি।

বাড়তে পারে বিদ্যমান চার্জও

নতুন ফি চালুর পাশাপাশি বিভিন্ন বিদ্যমান ব্যাংকিং চার্জও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সঞ্চয়ী হিসাবের গড় স্থিতির ভিত্তিতে হিসাব রক্ষণাবেক্ষণ ফি আরোপের সীমা কমিয়ে আনা হবে। ঋণ প্রক্রিয়াকরণ ফি বর্তমান সর্বোচ্চ ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ এবং ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠন ফি ০.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া ঋণ আগাম পরিশোধের চার্জ, এলসি সংশোধন ফি, ব্যাংক গ্যারান্টি কমিশন, সলভেন্সি সার্টিফিকেট, চেক রিটার্ন, স্টপ পেমেন্ট এবং পে-অর্ডার ইস্যুর চার্জও বাড়ানোর প্রস্তাব রয়েছে।

এবিবির ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংকে পাঠানো প্রস্তাবে এবিবি বলেছে, ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি, পরিচালন ব্যয়ের ঊর্ধ্বগতি, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং মূল্যস্ফীতির কারণে বর্তমান চার্জ কাঠামো পুনর্বিবেচনা প্রয়োজন।

এ কারণে দেশের সব ব্যাংকের জন্য একটি সর্বোচ্চ চার্জসীমা অনুমোদনের পাশাপাশি পরিচালন ব্যয়, প্রযুক্তি ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত চার্জ সমন্বয়ের সুযোগ রাখারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ

১ ঘণ্টা আগে
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

২০ ঘণ্টা আগে
ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

১ দিন আগে
ছয় মাসে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন

ছয় মাসে সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন

১ দিন আগে
দেশে আবারও কমল স্বর্ণের দাম

দেশে আবারও কমল স্বর্ণের দাম

২ দিন আগে
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ

বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ

২ দিন আগে