প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান ● নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী ● নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ● মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ● ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর ● শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু ● প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ●

সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন
সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে
পাবনার সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিক ও সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে (৬৮) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাসের স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ধাক্কাধাক্কি বলে দাবি করেছেন অভিযুক্ত এনসিপি নেতা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভুক্তভোগী আব্দুদ দাইন সরকার অভিযোগ করেন, প্রেসক্লাব নির্বাচনে ভোট দিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন, তার ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এবং ঠান্ডুর নেতৃত্বে ৮ থেকে ১০ জন তার ওপর অতর্কিত হামলা চালান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তার দাবি, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং তার পরনের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযুক্তদের মধ্যে বকুল হোসেন ও মিজানুর রহমান ফুল সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা। অপর অভিযুক্ত ঠান্ডু খান মাহমুদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অভিযোগের বিষয়ে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন বলেন, ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ছিল। ওই টাকা ফেরত চাওয়া এবং ব্যক্তিগত বিরোধের জেরে মিজানুর রহমান ফুল ও তার লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বকুল হোসেনের ভাষ্য, তিনি বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহও বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রবীণ সাংবাদিক ও শিক্ষকের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

৫৭ মিনিট আগে
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

১ ঘণ্টা আগে
ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

১ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু

শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু

১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

৩ ঘণ্টা আগে