প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিজ্ঞাপন
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান উদ্বেগের মধ্যে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে প্রশাসনিক ত্রুটির কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই উদ্বিগ্ন এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে পানি জমে গেলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, এ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা হয়েছে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে, যেখানে মাঠে পানি জমে যাওয়ায় ব্যবস্থা নিতে হয়েছে। এছাড়া অন্য যেসব স্থানে পানি উঠেছে, সেখানে দ্রুত কেন্দ্র পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা সমাধান করা সরকারের জন্য কঠিন নয়। ইতোমধ্যে কয়েকটি স্থানে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিকল্প প্রশ্নপত্র ব্যবহার করে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশাসনিক ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃপরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আবারও অনুরোধ করবো, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। তাদের চেয়ে আমরা বেশি উদ্বিগ্ন—কীভাবে সঠিকভাবে পরীক্ষা নেওয়া যায় এবং এই দুর্যোগ মোকাবিলা করা যায়, সে বিষয়েই আমরা কাজ করছি।’

প্রশ্নপত্রের ভুল-ত্রুটির প্রসঙ্গেও তিনি বলেন, যেসব কেন্দ্রে এ ধরনের সমস্যা হয়েছে, সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার বিধান রয়েছে। তিনি বলেন, ‘এরা আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থাতেই আমরা তাদের বঞ্চিত করতে চাই না এবং করবও না।’

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২২ ঘণ্টা আগে
ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

২২ ঘণ্টা আগে
জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

১ দিন আগে
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২ দিন আগে
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

২ দিন আগে
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

৩ দিন আগে