সর্বশেষ
আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সরোয়ার আলমগীর জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে: জিএম কাদের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন যুবনীতি ২০১৭ সংশোধনের উদ্যোগ, কর্মসংস্থান হবে প্রধান অগ্রাধিকার জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে পাবলিক পরীক্ষার সময়সূচি আরও এগিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বর্তমান সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো আরও আগে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাবর্ষের সঙ্গে পরীক্ষার সময়সূচির সমন্বয় আরও সুসংহত হবে এবং ফল প্রকাশ ও পরবর্তী শ্রেণিতে ভর্তি কার্যক্রমও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

১৮ মিনিট আগে
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

১৯ ঘণ্টা আগে
প্রাথমিক থেকেই স্টেম শিক্ষা, চালু হবে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক থেকেই স্টেম শিক্ষা, চালু হবে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার উদ্যোগ: ববি হাজ্জাজ

১ দিন আগে
পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিলাসিতা নয়, শিক্ষার্থীদের অধিকার: পাবিপ্রবি উপাচার্য

পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিলাসিতা নয়, শিক্ষার্থীদের অধিকার: পাবিপ্রবি উপাচার্য

১ দিন আগে