প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

বিজ্ঞাপন
সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এর অন্যতম উদাহরণ হিসেবে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের বুক চিরে সড়ক নির্মাণের বিষয়টি উল্লেখ করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতির বাড়িতে যাতায়াতের জন্য হাওরের মধ্যে সড়ক নির্মাণ করায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে হাওরের পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, পরিবেশের কথা বিবেচনা না করে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়, সেগুলো প্রকৃত উন্নয়ন নয়। অতীতে তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। উন্নয়নের নামে এসব প্রকল্পে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী ও হাওরকে স্বাভাবিক প্রবাহে রাখার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই পরিবেশবিরোধী সব ধরনের উন্নয়ন কার্যক্রম থেকে সরে আসতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, বিভিন্ন এলাকায় খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। এর ফলেই বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি জানান, নদী ও খাল দখলমুক্ত করতে সরকার ইতোমধ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এ সময় বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগ

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

২৫.৭৭০৯৩৪ সেকেন্ড আগে
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

১৩ মিনিট আগে
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১৯ মিনিট আগে
আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

৫৯ মিনিট আগে
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

১ ঘণ্টা আগে