প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

বিজ্ঞাপন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জারি করা এক সরকারি গেজেটে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গেজেটে বলা হয়েছে, গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে পরিচিত তিনি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নির্দেশনা অনুযায়ী, বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২১ ঘণ্টা আগে
ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

২১ ঘণ্টা আগে
জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

১ দিন আগে
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২ দিন আগে
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

২ দিন আগে
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

৩ দিন আগে