প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

মধ্যরাতে ১৬–১৭ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ায় কারফিউ আনছে যুক্তরাজ্য

বিজ্ঞাপন
মধ্যরাতে ১৬–১৭ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ায় কারফিউ আনছে যুক্তরাজ্য
শিশু-কিশোরদের অনলাইন আসক্তি কমাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নিয়ন্ত্রণ আনতে যাচ্ছে যুক্তরাজ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইনস্টাগ্রাম, ফেসবুকসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাজ্য সরকার জানায়, তরুণদের ঘুম, পড়াশোনা ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন অনলাইন অভ্যাস নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিকল্পনা অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ডিফল্টভাবে এমন কিছু নিরাপত্তা সেটিং চালু থাকবে, যা দীর্ঘ সময় ধরে স্ক্রল করার মতো আসক্তিকর ফিচারের ব্যবহার সীমিত করবে। তবে ব্যবহারকারীরা চাইলে এসব সেটিং পরিবর্তন করতে পারবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে। সমালোচকদের মতে, ব্যবহারকারীরা সহজেই সেটিং পরিবর্তন করতে পারলে উদ্যোগটির কার্যকারিতা কমে যেতে পারে। এছাড়া নতুন নিয়ম কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও এখনো বিস্তারিত জানায়নি সরকার।

এর আগে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওই বিধিনিষেধ ২০২৭ সালের শুরু থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো তরুণদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও অর্থবহ সময় কাটাতে উৎসাহিত করা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া, নতুন পরিকল্পনায় ১৮ বছরের কম বয়সীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট বিরতির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

শিশু অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে কিছু সংগঠন মনে করছে, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করলে কিশোর-কিশোরীদের একাংশ বিকল্প ও অনিরাপদ উপায়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

১৮ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

১৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

২ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

২ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে