প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজির ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজ্ঞাপন
আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজির ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা হাদী ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজির ব্যবসায়ী নই।’

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৭ বছরে ব্যবসায়ীরা নানা ধরনের চাঁদাবাজি ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তাঁর দাবি, সে সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেননি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এই প্রত্যাশায় যে নতুন বাংলাদেশে আর চাঁদা দিতে হবে না। কিন্তু ৫ আগস্টের পর তারা দেখলেন, আগের চেয়েও বেশি চাঁদা দাবি করা হচ্ছে। আগে যদি ১০০ টাকা দিতে হতো, এখন ২০০ টাকা দিতে হচ্ছে। এটাই কি নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল?’

এনসিপির এই নেতা আরও বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন শুরু করার পর তাঁদের ‘হাদী ব্যবসায়ী’ ও ‘জুলাই ব্যবসায়ী’ বলে সমালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। কিন্তু আমরা চাঁদাবাজির ব্যবসায়ী নই। আমরা গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না, সন্ত্রাসের রাজনীতিও করি না।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পথসভায় তিনি শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

১৭ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

১৭ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

২৩ ঘণ্টা আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

২৩ ঘণ্টা আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

১ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে