সর্বশেষ
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব মোড় ও মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে বের হয়ে তারা সড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অফিসগামী মানুষ, পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ বলেন, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আন্দোলনের সূত্রপাত হয় গত সোমবার (১৩ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর। বিভিন্ন এলাকায় কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন—এমন অভিযোগ ওঠে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।

এসব ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা প্রথমে আট দফা এবং পরে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—উপযুক্ত পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন।

তবে শিক্ষার্থীরা ওই ঘোষণায় সন্তুষ্ট হননি। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে নতুন কর্মসূচি হিসেবে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ পালন করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

৫ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৬ ঘণ্টা আগে
আন্দোলনের মধ্যেই এইচএসসির সপ্তম দিনের পরীক্ষা, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ

আন্দোলনের মধ্যেই এইচএসসির সপ্তম দিনের পরীক্ষা, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ

১০ ঘণ্টা আগে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

২০ ঘণ্টা আগে
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

১ দিন আগে
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

১ দিন আগে