প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ● চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ● পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই ● রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২ ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ● জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন ●

যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিম যুবককে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন যে ভুক্তভোগী মুসলিম হওয়ায় তাকে লক্ষ্যবস্তু করেছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে বলেছেন যে তিনি ‘মুসলমানদের হত্যা করতে চান’। তার সহিংস মনোভাব, উগ্র মতাদর্শ এবং পূর্বপরিকল্পিত হামলার ইঙ্গিতের কারণে মুক্তি পেলে তিনি জননিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারেন বলেও উল্লেখ করেছে পুলিশ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সোমবার (স্থানীয় সময়) উটাহর ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের হলফনামায় বলা হয়েছে, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন হামলাকারীকে আটক করে মাটিতে চেপে রাখেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জেল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ৪৮ বছর বয়সী অভিযুক্ত পিটার মাইকেল লারসেনকে হত্যাচেষ্টার অভিযোগ এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগে সল্ট লেক কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে।

পুলিশের বুকিং হলফনামায় বলা হয়েছে, ভুক্তভোগী একটি কিওস্কে (ছোট দোকান) কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি মুসলিম পরিচয়ের কারণেই ওই যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা চালান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্থানীয় সংবাদমাধ্যম সল্ট লেক ট্রিবিউন-এর তথ্য অনুযায়ী, স্থানীয় ইমাম শুয়াইব দ্বীন জানিয়েছেন, হামলার আগে অভিযুক্ত ওই যুবকের নাম ও ধর্ম সম্পর্কে জানতে চান এবং এক বোতল পানি চান। ভুক্তভোগী পানি আনতে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই হামলাকারী তাকে ছুরিকাঘাত শুরু করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

গুরুতর আহত অবস্থায় মুসলিম যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীর এক বন্ধু চিকিৎসা ব্যয় সংগ্রহের জন্য একটি গোফান্ডমি পেজ চালু করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, যুবকটিকে ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে এবং তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন।

অন্যদিকে, হামলার পর উপস্থিত জনতার হাতে আটক হওয়ার সময় আহত হওয়ায় অভিযুক্তকেও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে সল্ট লেক কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

২ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৫ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

১ সপ্তাহ আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১ সপ্তাহ আগে
অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

১ সপ্তাহ আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১ সপ্তাহ আগে