প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?

বিজ্ঞাপন
বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। ফলে ফাইনালের আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—পরিসংখ্যানে কে এগিয়ে?

বিশ্বকাপ ইতিহাসে স্পেন ও আর্জেন্টিনা এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ১৯৬৬ সালের আসরে সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আরতিমে, আর স্পেনের একমাত্র গোলটি করেছিলেন পিরি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এরপর বিশ্বকাপে আর কখনো দেখা হয়নি দুই দলের। তাই ২০২৬ সালের ফাইনালই হতে যাচ্ছে তাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ লড়াই। একই সঙ্গে এটিই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে সব ধরনের আন্তর্জাতিক ও প্রীতি ম্যাচ মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। সেখানে দুই দলের লড়াই সমানে সমান। আর্জেন্টিনা জিতেছে ৬টি ম্যাচ, স্পেনও জিতেছে ৬টি, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ২০১৮ সালের মার্চে প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে স্পেন ৬-১ গোলের বড় জয় পেয়েছিল। তবে এরপর দুই দলের চেহারা অনেকটাই বদলে গেছে। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ফাইনালে আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। একদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মেসি, অন্যদিকে অল্প বয়সেই বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগ থাকবে ইয়ামালের সামনে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে একমাত্র দেখায় এগিয়ে আর্জেন্টিনা। তবে সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান সমান। তাই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু নতুন বিশ্বচ্যাম্পিয়নই নির্ধারণ করবে না, স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথেও এক দলকে এগিয়ে দেবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

৩ দিন আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

৪ সপ্তাহ আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

১ মাস আগে
২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

১ মাস আগে
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

১ মাস আগে
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১ মাস আগে