প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ

বিজ্ঞাপন
আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ
শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনতে বাস্তবায়িত হচ্ছে আর্ন (আর্থিক অগ্রগতি ও স্থিতিশীলতা) প্রকল্প। এ প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগম। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আর্ন প্রকল্পের মূল লক্ষ্য হলো যুবসমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার হচ্ছে যুব ও যুব নারীদের দোরগোড়ায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়া।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রকল্পের মানসম্মত বাস্তবায়নে কার্যকর মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে দেশীয় সনদের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সনদ দেওয়া যায় কি না, তা বিবেচনা করা উচিত। একই সঙ্গে প্রতিটি প্রশিক্ষণ সেশনে নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত এ প্রকল্পের আওতায় ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই প্রকল্পটির মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তির ভিত্তিতে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশনকে প্রকল্পটির সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ, অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

১ মিনিট আগে
এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

৩ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

২০ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে