প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন ● এ বছর ৮৪ লাখ পরিবার পাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু ● চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ●

জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর?

বিজ্ঞাপন
জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর?
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার নথিপত্র যাচাই শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কে এই মেজর মোজাফফর?

মেজর (অব.) মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামিদের একজন। বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং প্রায় ৪৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেজর মোজাফফর নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে বনানী ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

যে হত্যাকাণ্ড বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক ইতিহাস

১৯৮১ সালের ২৯ মে দুই দিনের সফরে চট্টগ্রামে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সফরের উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন করা। সারাদিন বৈঠক শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে রাতযাপন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরদিন ৩০ মে ভোরে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা সার্কিট হাউসে হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে রেডিওতে তার মৃত্যুর খবর প্রচার করা হয়।

ঘটনার পর হত্যা মামলার বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তাদের মধ্যে কেউ রায় কার্যকর হওয়ার আগে গ্রেপ্তার হন, আবার কেউ দীর্ঘদিন পলাতক ছিলেন। মেজর (অব.) মোজাফফর হোসেন ছিলেন সেই পলাতক দণ্ডপ্রাপ্তদের একজন।

দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর তার গ্রেপ্তারের মধ্য দিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

১ দিন আগে
বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

৩ দিন আগে
জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

৪ দিন আগে
সরাইলে এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি

সরাইলে এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি

৬ দিন আগে
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

১ সপ্তাহ আগে
সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

২ সপ্তাহ আগে