প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে বা আরও বাড়াতে পারে, এমন ধারণার জেরে স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা ২৬ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ১ দশমিক ১৭ ডলারে নেমে আসে। দিনের শুরুতে এই পতন প্রায় ২ শতাংশে পৌঁছেছিল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অন্যদিকে, একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিশ্লেষকদের মতে, ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে সম্ভাব্য মার্কিন হামলার প্রেক্ষাপটে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বাব আল-মান্ডেব প্রণালি বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হুথিদের প্রতি ইরানের নির্দেশনার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর ফলে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

তেলের দাম বাড়ার কারণে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার আরও বাড়াতে পারে বা দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। ফলে অনেক বিনিয়োগকারী স্বর্ণের পরিবর্তে বন্ডে বিনিয়োগকে বেশি লাভজনক মনে করছেন, কারণ স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা মুনাফা পাওয়া যায় না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে বলে প্রায় ৫১ শতাংশ সম্ভাবনা দেখছেন বাজারসংশ্লিষ্টরা। এদিকে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ চলতি সপ্তাহে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানালেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো নীতিগত ইঙ্গিত দেননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিশ্লেষকরা আরও বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের লেনদেন ডলারে হওয়ায় মার্কিন ডলার শক্তিশালী হলে অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। এতে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ দশমিক ১৭ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬৫৮ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

১৭ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

১৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে