শুক্রবার (১৭ জুলাই) প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রতিটি অক্ষর আমরা পালন করব। এটি আমাদের অঙ্গীকার।”
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। সংবিধান সংস্কারের কথা আমরা কখনও বলিনি।”
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। তার ভাষ্য, “জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের আন্দোলন নয়, বরং দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ধারাবাহিকতার ফল।”
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলের কিছু নেতা বিভিন্ন ধরনের মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।