প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন
কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন
কানাডাজুড়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৮৫০টির বেশি দাবানল জ্বলছে। দেশটির কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, দাবানলের ধোঁয়া দেশের বিভিন্ন অঞ্চল ছাড়িয়ে সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়ছে, ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ বেড়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কানাডার বৃহত্তম শহর টরন্টোতে। প্রায় ২৮ লাখ মানুষের এ শহরে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির কারণে টরন্টোসহ দক্ষিণ অন্টারিওর বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের ধোঁয়ায় থাকা ক্ষতিকর গ্যাস ও সূক্ষ্ম কণিকা ফুসফুস এবং রক্তপ্রবাহে প্রবেশ করে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত জটিলতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দাবানলের কারণে ইতোমধ্যে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকটি এলাকায় প্রয়োজন হলে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতের কারণে শুকনো বনাঞ্চলে আগুন লাগার পাশাপাশি মানবসৃষ্ট কারণেও অনেক দাবানলের সূত্রপাত হয়েছে।

সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতি উত্তর অন্টারিওতে। সেখানে বর্তমানে ১৩৬টি দাবানল সক্রিয় রয়েছে। পুরো অন্টারিও প্রদেশে এ বছর এখন পর্যন্ত ৪৮৩টি দাবানল রেকর্ড করা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের ৩৫১টির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরিস্থিতির আরও অবনতি হলে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রমে সহায়তার জন্য বিমান প্রস্তুত রাখতে কানাডার ফেডারেল সরকারের কাছে অনুরোধ জানিয়েছে অন্টারিও প্রাদেশিক সরকার।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কর্তৃপক্ষের আশঙ্কা, দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু কানাডাতেই সীমাবদ্ধ থাকবে না; এটি সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী অঞ্চলগুলোর বায়ুমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

১৭ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

১৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে