সর্বশেষ
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলাকে কেন্দ্র করে ভূমিকম্পটি সংঘটিত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন মালটিয়ার পাশাপাশি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি করে।

এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করা হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের তথ্য ও প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা

৪ ঘণ্টা আগে
বাহরাইনে মার্কিন নৌ-ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন নৌ-ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

১৫ ঘণ্টা আগে
হাসিনাকে দিয়ে এক ঢিলে বহু পাখির মারার অঙ্ক কষছে দিল্লি

হাসিনাকে দিয়ে এক ঢিলে বহু পাখির মারার অঙ্ক কষছে দিল্লি

১৫ ঘণ্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত

১ দিন আগে
কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

১ দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন আগে