প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিজ্ঞাপন
১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। রোমাঞ্চকর ১০ গোলের ম্যাচে বুকায়ো সাকার ঐতিহাসিক হ্যাটট্রিকে ৬-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।

শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় মিনিটেই ডেক্লান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। ১৮ মিনিটে এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩৭ ও ৪৪ মিনিটে টানা দুই গোল করে প্রথমার্ধেই ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন বুকায়ো সাকা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল শোধ করেন। ৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান কমান। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপে ব্যক্তিগত গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন এমবাপ্পে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তবে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা এবং ইংল্যান্ডের জয় প্রায় নিশ্চিত করেন। যোগ করা সময়ে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল করলেও শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের দৃষ্টিনন্দন গোলে ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

এই জয়ে ১৯৬৬ সালের শিরোপা জয়ের পর বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা সাফল্য হিসেবে তৃতীয় স্থান অর্জনের নতুন অধ্যায় যোগ হলো। অন্যদিকে, বিদায়ী কোচ দিদিয়ের দেশঁর শেষ ম্যাচটি পরাজয় দিয়েই শেষ হলো ফ্রান্সের।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

৩ দিন আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

৪ সপ্তাহ আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

১ মাস আগে
২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

১ মাস আগে
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

১ মাস আগে
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১ মাস আগে