প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি: মাহমুদুর রহমান

বিজ্ঞাপন
জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি: মাহমুদুর রহমান
জুলাইয়ের গণআন্দোলনের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, জুলাইয়ের সেই সংগ্রামও ততদিন চলবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাহমুদুর রহমান বলেন, জুলাইয়ের লড়াই একটি চলমান প্রক্রিয়া। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মদান না হলে দেশ স্বাধীনতা ফিরে পেত না এবং অনেক পরিবর্তনও সম্ভব হতো না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হলো প্রশ্ন করা। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সবসময় অক্ষুণ্ন রাখতে হবে এবং এই অবস্থান থেকে তারা সরে আসবেন না।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠনের উদ্দেশ্য তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, দেশের সব সংবাদপত্রের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনার পাশাপাশি ঢাকার বাইরের সম্পাদকদেরও সম্পৃক্ত করাই ছিল সংগঠনটির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শাসনের উত্থান না ঘটে, সে বিষয়ে জাতিকে সচেতন রাখাও এনইসির উদ্দেশ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদের উত্থানের পেছনে গণমাধ্যমের একটি অংশের তোষামোদী ভূমিকা ছিল। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। এতে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দ্য নিউ নেশন-এর সম্পাদক মোকাররম হোসেন, ডেইলি ওয়াদার-এর সম্পাদক শফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

২ দিন আগে