প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানালেন রিজভী

বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানালেন রিজভী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না—সেটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব বিবরণী হস্তান্তর করেন রিজভী। উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং দলের সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর দেওয়া চিঠি প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী বলল, তা বিএনপির বিবেচ্য বিষয় নয়। দেশের প্রচলিত আইন ও বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী কারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্য, তা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, যেহেতু এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই প্রার্থী মনোনয়নের রূপরেখা কী হবে, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটি—সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নির্বাচনে দলীয় প্রার্থী সবার জন্য উন্মুক্ত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। দলের ফোরামে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

দলের আগামী জাতীয় কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কাউন্সিল অবশ্যই অনুষ্ঠিত হবে। দলের চেয়ারম্যান ও মহাসচিব এ বিষয়ে ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। তবে ঠিক কোন মাসে কাউন্সিল হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই তারিখ নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

১৫ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

১৫ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

২০ ঘণ্টা আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

২১ ঘণ্টা আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

১ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে