সর্বশেষ
কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী ১১ হাজার ২০০ যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ, জুলাইয়ে শুরু আন্তর্জাতিক আর্চারি আসর মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র ভ্যালু-বেইজড শিক্ষা ও নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর, প্রাথমিক শিক্ষায় নতুন অগ্রাধিকার: ববি হাজ্জাজ বাংলাদেশের বন্দর খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ৩ মাসে ১,৫১১ অভিযান, আদায় ৩.২০ কোটি টাকা ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু কমেছে, বন্যা এলাকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের খাদ্য মজুত ইতিহাসের সর্বোচ্চ, নিরাপদ খাদ্যে কঠোর নজরদারি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ গত ১৪ জুলাই কমানো হলেও এরপর আর কোনো পরিবর্তন হয়নি। ফলে সোমবার (২০ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত আগের দামেই সারা দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

এছাড়া বর্তমানে বিভিন্ন মানের স্বর্ণের দাম হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।

সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

তবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণালঙ্কার ও রুপার গয়নার বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

একই সঙ্গে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র

৩ ঘণ্টা আগে
জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

২ দিন আগে
ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে
ইউনিডেক্সের এম্বেসেডর

ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে

২ দিন আগে
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

৩ দিন আগে
আমের মৌসুমে চার জেলায় আজ খোলা ব্যাংক

আমের মৌসুমে চার জেলায় আজ খোলা ব্যাংক

৩ দিন আগে
আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

আজ দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত?

৪ দিন আগে