প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু ● চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ●

ফ্রান্সের ২৩৭ তম জাতীয় দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র ফ্রান্সের রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর

বিজ্ঞাপন
ফ্রান্সের ২৩৭ তম জাতীয় দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র ফ্রান্সের রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর
১৯ জুলাই রবিবার দুপুর ১২:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ফ্রান্স দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ফ্রান্সের ২৩৭-তম জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা ও অভিনন্দনপত্র রাষ্ট্রদূতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শুভেচ্ছাপত্রে ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে ফরাসি সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মান্যবর রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি সাদরে গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

৩ দিন আগে
২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

৩ দিন আগে
তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

৪ দিন আগে
কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

৪ দিন আগে
সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

৪ দিন আগে
সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

৪ দিন আগে