প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

প্রকাশ্যেই ছিলেন মোজাফফর, সিরাজগঞ্জে দেওয়া হয় সংবর্ধনা

বিজ্ঞাপন
প্রকাশ্যেই ছিলেন মোজাফফর, সিরাজগঞ্জে দেওয়া হয় সংবর্ধনা
দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ার পর সামনে এসেছে তার দীর্ঘদিনের প্রকাশ্য চলাফেরার নানা তথ্য। স্থানীয়দের দাবি, তিনি নিয়মিত সিরাজগঞ্জে যাতায়াত করতেন, সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতেন। এমনকি ২০১৯ সালে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল।

সিরাজগঞ্জ জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু জানান, ১৯৯৭ সালের নভেম্বরে মোজাফফর হোসেন নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে যান। তবে তার চেহারা সম্পর্কে নিশ্চিত ধারণা না থাকায় তাকে শনাক্ত করতে পারেননি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মিন্টুর ভাষ্য, তারা ঘটনাস্থলে পৌঁছে একজন ব্যক্তির কাছেই মোজাফফরের বাড়ির ঠিকানা জানতে চান। পরে জানা যায়, যিনি পথ দেখিয়েছিলেন তিনিই ছিলেন মোজাফফর হোসেন। এ সুযোগে তিনি সেখান থেকে সরে যান। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

২০১৯ সালে সংবর্ধনা

২০১৯ সালের ৩১ মার্চ সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মোজাফফর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৎকালীন পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা।

অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারকে মোজাফফরকে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দেওয়া হয়। ওই প্রকাশনায় তার নাকের নিচে থাকা একটি জন্মচিহ্নও স্পষ্টভাবে দেখা যায়। পরে গ্রেপ্তারের সময় একই জন্মচিহ্ন তার পরিচয় নিশ্চিত করতে সহায়ক হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্থানীয় কয়েকজন প্রবীণ সাংবাদিকের দাবি, সংবর্ধনা অনুষ্ঠানের পর মোজাফফর স্থানীয় প্রেস ক্লাবেও যান এবং সাংবাদিকদের সঙ্গে সময় কাটান। তাদের ভাষ্য অনুযায়ী, জিয়া হত্যা মামলার আসামি হলেও সিরাজগঞ্জে তার প্রকাশ্য উপস্থিতি স্থানীয়ভাবে অনেকেরই জানা ছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মুক্তিযুদ্ধ থেকে রক্ষীবাহিনী

সিরাজগঞ্জের বাসিন্দা মোজাফফর হোসেন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৭২ সালে গঠিত জাতীয় রক্ষীবাহিনীর প্রথম ব্যাচে যোগ দেন এবং পরবর্তীতে সেনাবাহিনীতে মেজর পদে অন্তর্ভুক্ত হন।

মুক্তিযোদ্ধাদের সরকারি তালিকায়ও তার নাম রয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীর ফোনে মিলল সূত্র

গোয়েন্দা সংস্থার তথ্যমতে, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ থেকেই মোজাফফরের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

তদন্তে 'জন ডো' নামে সংরক্ষিত একটি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে সেটি মোজাফফরের বলে নিশ্চিত হয় তদন্তকারীরা। এরপর নজরদারি চালিয়ে গত বুধবার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোজাফফর হোসেন ছিলেন অন্যতম আসামি।

বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ ও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে, জিয়া হত্যাকাণ্ডের সময় এবং পরবর্তী ঘটনাপ্রবাহে মোজাফফরের উপস্থিতি ছিল। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ চার দশকেরও বেশি সময় পলাতক ছিলেন।

সম্প্রতি তাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশের অন্যতম আলোচিত এই মামলার দীর্ঘদিনের এক পলাতক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে