প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু ● চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ●

দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

বিজ্ঞাপন
দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমান-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী এক বছর মেয়াদে তিনি ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন নিয়োগপ্রাপ্ত মিনিস্টার (প্রেস) মো. সাইদুর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার ‘ক্রিয়েটিভ এন্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপ-কমিটির সদস্য ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক ছাড়াও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নিয়োগের আগে সাইদুর দৈনিক ইত্তেফাক-এর ‘রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

১৬ ঘণ্টা আগে
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

১৬ ঘণ্টা আগে
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

১৭ ঘণ্টা আগে
প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

১৭ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

২০ ঘণ্টা আগে