সর্বশেষ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত

সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত
পাবনার সুজানগরে মাদকবিরোধী সচেতনতামূলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস এম আফতাব আহমেদ নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সুজানগর পৌরসভার মানিকদীর তিনমাথার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতে আনিসুর রহমান সংগ্রাম নামে এক ব্যক্তি সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, মানিকদীর এলাকাকে মাদকমুক্ত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজিত মাদকবিরোধী সভায় পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় আহত হন ছাত্রদল কর্মী এস এম আফতাব আহমেদ। পরে তাকে সুজানগর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় দায়ের করা অভিযোগে মানিকদীর গ্রামের কালাম শেখের ছেলে সুজাউদ্দিন সুজাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে মাদক সেবনের অভিযোগে সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুকে আটক করে ডোপ টেস্টে পাঠায় পুলিশ। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ মাদকের উপস্থিতি শনাক্ত হলে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন।

এর পর থেকেই বাবুর অনুসারীদের সঙ্গে স্থানীয় মাদকবিরোধী একটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মাদকবিরোধী পক্ষের দাবি, বাবুর অনুসারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাবুর অনুসারীরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মাদকবিরোধী পক্ষই সশস্ত্র অবস্থায় তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

আহত ছাত্রদল কর্মী আফতাব আহমেদ বলেন, শফিউল আলম বাবুকে আটকের পর থেকেই স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সোমবার সভায় বক্তব্য দেওয়ার সময় তারা হামলার শিকার হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

১৫ ঘণ্টা আগে
বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

১৫ ঘণ্টা আগে
আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ

আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ

১ দিন আগে
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

২ দিন আগে
বিনামূল্যে ৩ হাজার ভক্তকে পতাকা এঁকে দিলেন হাসমত
আর্জেন্টিনার প্রতি ভালোবাসা

বিনামূল্যে ৩ হাজার ভক্তকে পতাকা এঁকে দিলেন হাসমত

৩ দিন আগে
সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি

সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি

৪ দিন আগে