সর্বশেষ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র
মহেশখালীর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে সৃষ্ট কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে তিতাসের সেবা এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি এবং অন্যান্য শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের মাধ্যমে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরুদ্ধারে সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির

৯ ঘণ্টা আগে
জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর

জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর

১১ ঘণ্টা আগে
বস্ত্র খাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্র খাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩ ঘণ্টা আগে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২ দিন আগে
জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

৩ দিন আগে