প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মশিয়ূর রহমান যাদু মিয়ার অন্যতম বড় অবদান ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান্তরের প্রক্রিয়ায় নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান। তাঁর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক ধারা সুসংহত হয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, মশিয়ূর রহমান যাদু মিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন প্রজ্ঞাবান নেতা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাতে বন্দি থাকা অল্প কয়েকজন জাতীয় নেতার একজন ছিলেন। ফলে দেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও বিশ্লেষণ ছিল গভীর ও বাস্তবভিত্তিক।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, স্বাধীনতার পর, বিশেষ করে ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের প্রচলিত রাজনৈতিক ধারাগুলো নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছিল। সে সময় ভবিষ্যৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুধাবন করে যাদু মিয়া জিয়াউর রহমানকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসার উদ্যোগ নেন এবং সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ, বিএনপির প্রতিষ্ঠা, পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার পেছনে যাদু মিয়ার দূরদর্শী রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, যদি সে সময় জিয়াউর রহমানকে সঠিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রিয় রাজনৈতিক নেতায় রূপান্তর করা না হতো, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ ভিন্ন হতে পারত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

নতুন প্রজন্মের কাছে মশিয়ূর রহমান যাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও রাষ্ট্রচিন্তা তুলে ধরার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে