সর্বশেষ
প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন শুরু একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, নেপথ্যে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি তিন শতকের ‘যন্তর মন্তর’: জ্যোতির্বিজ্ঞানের মানমন্দির থেকে দিল্লির প্রতিবাদের প্রতীক স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদ নিয়ে কী বলছে সংবিধান? বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির

দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১৭ জেলার ওপর দিয়ে বুধবার (২২ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান না করার পাশাপাশি প্রয়োজন ছাড়া নৌযান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

২ মিনিট আগে
প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

৩৪ মিনিট আগে
একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম

একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম

৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, নেপথ্যে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, নেপথ্যে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি

৪৭ মিনিট আগে
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১৮ ঘণ্টা আগে
১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি

২১ ঘণ্টা আগে