সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন শুরু একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, নেপথ্যে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, নেপথ্যে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত গোপন টেলিফোন আলাপ প্রকাশ্যে আসার পর রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা আরও বেড়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্রগুলোর দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে বলে দাবি করা হচ্ছে। এরপর থেকেই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর বক্তব্য।

তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপ নয়, আরও জটিল রাজনৈতিক কারণ রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। গত ১০ জুলাই প্রকাশিত একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা নিয়েও সরকারের নজরদারি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বিএনপির ওই নেতা মনে করেন, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হতে পারে। এর মাধ্যমে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিতে পারে।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত ১৭ জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।

তবে রাষ্ট্রপতি কবে পদত্যাগ করতে পারেন কিংবা তার উত্তরসূরি কে হবেন—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

বিষয়টি জানতে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে জুলাই ২০২৪–এর রাজনৈতিক পরিবর্তনের আগের সময়ের একমাত্র শীর্ষ সাংবিধানিক পদধারী ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া এক বক্তব্যে তিনি নির্বাচনের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের ভাষ্য, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়াকে তারা ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে দেখছে। একই সঙ্গে বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে তারা শুনেছেন।

তবে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৯ জুলাই চারটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠান রয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ

১৭ মিনিট আগে
ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২ ঘণ্টা আগে
প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

৩ ঘণ্টা আগে