সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন শুরু একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম

কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন শুরু
কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপো।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল অধিবেশন শুরুর আগে তিনি ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজক ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানিয়েছে, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহী, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ‘ফিকি এফডিআই রিপোর্ট’ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা সহজীকরণ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে।

সম্মেলনে বৈদেশিক বিনিয়োগের বিদ্যমান সুযোগ-চ্যালেঞ্জ, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন এবং দেশের অর্থনীতিতে বহুজাতিক কোম্পানিগুলোর অবদান নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : খন্দকার আব্দুল মুক্তাদির

২২ ঘণ্টা আগে
জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর

জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর

১ দিন আগে
বস্ত্র খাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্র খাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১ দিন আগে
মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র

২ দিন আগে