সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্মেলন শুরু একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম

ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক শিল্পে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর (BEAR) সামিট ২০২৬’। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, আগামী ২৫ জুলাই (শনিবার) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘর নভোথিয়েটারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সচিব বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর অর্থনীতিই সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। সেই বাস্তবতায় বাংলাদেশকে উদ্ভাবননির্ভর ও উচ্চপ্রযুক্তি সক্ষম অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে “Science to Economy: Building a Market-Linked, Innovation-Driven Bangladesh” শীর্ষক কৌশলগত ভিশন বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, সরকারের এ রূপকল্প চারটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো হলো—STEM ও মানবসম্পদ উন্নয়ন, Research to Market (R2M), Innovation to Market (I2M) এবং Frontier Technologies। এর আওতায় সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি, রোবোটিক্স ও মহাকাশ গবেষণায় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিব আরও জানান, সরকার-শিল্প-একাডেমিয়ার সমন্বয়ে একটি ন্যাশনাল এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলছে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় উদ্ভাবন মেলা ২০২৬ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সামিটে আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণ থাকবে। তাদের মধ্যে রয়েছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু ইউনিভার্সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স-এর প্রতিনিধিরাও অংশ নেবেন।

দুই দিনের আয়োজনে ১১টি প্লেনারি সেশন এবং একাধিক কৌশলগত প্যানেল আলোচনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম, দক্ষ জনবল তৈরি, গবেষণার বাণিজ্যিকীকরণ, বৈশ্বিক অংশীদারত্ব, উন্নত উৎপাদন ব্যবস্থা, ডিপ-টেক শিল্প, স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬। এতে শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করা হবে। এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উচ্চপ্রযুক্তি খাতের নতুন সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিতব্য সামিট ও এক্সপোর কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ, আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব এনাম এবং প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পারডু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. জাব্বার

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ

২৩ মিনিট আগে
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে
ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২ ঘণ্টা আগে
প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

৩ ঘণ্টা আগে
প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে