সর্বশেষ
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নেবেন স্পিকার রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, সরকারের কোনো বক্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধা বাড়ল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ
আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। সেটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্রিকস সম্মেলনে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী

৫০ মিনিট আগে
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নেবেন স্পিকার

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নেবেন স্পিকার

১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির দায়িত্ব কখন পালন করবেন স্পিকার, কী বলছে সংবিধান

রাষ্ট্রপতির দায়িত্ব কখন পালন করবেন স্পিকার, কী বলছে সংবিধান

১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

১ ঘণ্টা আগে
ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে