প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন
রাষ্ট্রপতির কথিত ফোনালাপের বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের বিষয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাংবাদিকরা জানতে চান, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য জানিয়েছে কি না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এ ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট খবর পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি। আর যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে। সরকারও সেটা তদন্ত করবে।”

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। প্রতিবেদনে আরও বলা হয়, পরে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। তবে এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে