প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ●

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নেবেন স্পিকার

বিজ্ঞাপন
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, দায়িত্ব নেবেন স্পিকার
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন বলে বঙ্গভবনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে স্টার নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতি শারীরিকভাবে গুরুতর অসুস্থ। সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় স্নায়ুবিষয়ক জটিলতা ধরা পড়ে। এ অবস্থায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

১৩ ঘণ্টা আগে
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

১৩ ঘণ্টা আগে
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

১৩ ঘণ্টা আগে
প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

১৪ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

১৭ ঘণ্টা আগে