প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ●

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী

বিজ্ঞাপন
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী
৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে পিএসসির প্রকাশিত সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ছিল আগামী ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফল প্রকাশ করা হলো।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। এর আগে প্রকাশিত ক্যালেন্ডারে ১০ আগস্ট থেকে ভাইভা শুরুর কথা থাকলেও নতুন বিজ্ঞপ্তিতে এক দিন পিছিয়ে ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ক্যাডারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

১৩ ঘণ্টা আগে
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫

১৩ ঘণ্টা আগে
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

১৩ ঘণ্টা আগে
প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

১৪ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

১৭ ঘণ্টা আগে