সর্বশেষ
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে: জামায়াত আমির ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের সরকারি বাসভবনে মতামত বা অ্যাক্টিভিজম নয়, তথ্যভিত্তিক সাংবাদিকতার আহ্বান তথ্যমন্ত্রীর আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯টি বানান ও ভাষাগত অসংগতি নিয়ে আলোচনা ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী তাং ওয়েই

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ জন্য বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। এ কারণে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের সরকারি বাসভবনে

বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের সরকারি বাসভবনে

১১ ঘণ্টা আগে
মতামত বা অ্যাক্টিভিজম নয়, তথ্যভিত্তিক সাংবাদিকতার আহ্বান তথ্যমন্ত্রীর

মতামত বা অ্যাক্টিভিজম নয়, তথ্যভিত্তিক সাংবাদিকতার আহ্বান তথ্যমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯টি বানান ও ভাষাগত অসংগতি নিয়ে আলোচনা

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯টি বানান ও ভাষাগত অসংগতি নিয়ে আলোচনা

১৪ ঘণ্টা আগে
চুপ্পুর বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

চুপ্পুর বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
সেমিকন্ডাক্টর শিল্পে কাঁচামালের সব শুল্ক প্রত্যাহার, বিশেষ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর

সেমিকন্ডাক্টর শিল্পে কাঁচামালের সব শুল্ক প্রত্যাহার, বিশেষ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৬ ঘণ্টা আগে
নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত সাহাবুদ্দিনকে ঘিরে যত বিতর্ক

নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত সাহাবুদ্দিনকে ঘিরে যত বিতর্ক

১৬ ঘণ্টা আগে