প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাবি করেন, মসজিদ কমিটির অনুমতি ও স্থানীয় মুসল্লিদের অনুরোধে তিনি আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করতে গিয়েছিলেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে সেখানে বাধা দেন এবং পরে মসজিদের ভেতরে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলা চালান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ সরকারি দায়িত্বের বাইরে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ তোলেন সংসদ সদস্য। তাকে "ফ্যাসিবাদের দোসর" আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি। তার অভিযোগ, ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছেন। হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলেও তাদের বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে শুক্রবার জুমার নামাজের আগে আফতাবনগর বাজার জামে মসজিদে ইমামতি করতে যান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। দ্বিতীয় খুতবা শুরুর সময় সেখানে উপস্থিত বিএনপির কর্মী-সমর্থকদের একাংশ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাকে কেন্দ্র করে সাঁথিয়া উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ, বিএনপি বা সাঁথিয়া থানার ওসির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১১ ঘণ্টা আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

২ দিন আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

৩ দিন আগে
শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

৩ দিন আগে
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩ দিন আগে