প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা
অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন (ভিওআইপি) কার্যক্রমে ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চারটি মোবাইল অপারেটরকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অভিযুক্ত অপারেটরগুলো হলো—রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোন।

বিটিআরসির তথ্য অনুযায়ী, এসব অপারেটরের মোট ৮ হাজার ৬৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। কমিশন সংশ্লিষ্ট অপারেটরগুলোকে আগামী ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে বিটিআরসির পরিচালক সোহেল রানা স্বাক্ষরিত নোটিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জরিমানার তালিকায় সবচেয়ে বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম একই ধরনের কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় ৬৮ লাখ ১০ হাজার টাকা এবং গ্রামীণফোনের ১৮৪টি সিম ব্যবহারের প্রমাণ পাওয়ায় ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিটিআরসির নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট অপারেটরগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মোবাইল অপারেটর লাইসেন্সের শর্ত এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর ফলেই তাদের সিমগুলো অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কমিশন আরও জানায়, অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক নোটিশ গত ২১ জুলাই চারটি অপারেটরের কাছে পাঠানো হয়।

উল্লেখ্য, শনিবার (২৫ জুলাই) রাতে গ্রামীণফোনকে জরিমানার বিষয়টি প্রকাশ্যে আসার পর একই অভিযোগে বাকি তিন মোবাইল অপারেটরকেও জরিমানার তথ্য সামনে আসে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে