সর্বশেষ
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিদিন ৩ ঘণ্টা পরিবার ও আইনজীবীদের কথা বলার অনুমতি চান পলক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সকালে রাজধানীর আশকোনাস্থ 'হজ্জ ক্যাম্প' পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদেশে গমনেচ্ছু প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত 'ওয়েজ আর্নার্স সেন্টার'-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যেকোনো সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ্জ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ 'ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড'।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

তিতাস এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে জরুরি বার্তা

১১ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

১৩ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি কার্যক্রম: চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

১৪ ঘণ্টা আগে
বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

বর্ষায় বাড়ছে টাইফয়েডের ঝুঁকি, যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন

১৪ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

১৪ ঘণ্টা আগে