প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বিজ্ঞাপন
২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন
আগামী ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত হজ রোডম্যাপ অনুসারে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিবন্ধনের জন্য কত টাকা লাগবে

সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কোথায় নিবন্ধন করা যাবে

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ ইউজার তৈরি করে নিজেই নিবন্ধন করা যাবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া নিবন্ধন করা যাবে—

বিজ্ঞাপন
728*90 Ad One-P
  • ইউনিয়ন ডিজিটাল সেন্টার
  • ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়
  • জেলা ও উপজেলা মডেল মসজিদ
  • বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন অফিস
  • ঢাকা হজ অফিস

সরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

যারা হজে যেতে পারবেন না

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী—

  • ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।
  • হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তি।
  • স্নায়ুবিক বা মানসিক রোগ এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
  • কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী।
  • যক্ষ্মা, হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি।
  • গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী।

অতিরিক্ত নির্দেশনা

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের অবশ্যই—

  • প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা নির্বাচন করতে হবে।
  • হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে।
  • ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

৩ দিন আগে
কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

১ সপ্তাহ আগে
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না
বায়তুল মোকাররমের খতিব

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

২ সপ্তাহ আগে
ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

২ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

৩ সপ্তাহ আগে
বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম

বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম

৩ সপ্তাহ আগে