সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা ‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ টুথপেস্ট ছাড়াও কি দাঁত পরিষ্কার রাখা সম্ভব? জানুন নিরাপদ বিকল্পগুলো বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
চলচ্চিত্র ‘প্রেশার কুকার’–এর অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে ব্র্যান্ড এনডোর্সমেন্টের প্রস্তাব দিয়ে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) রাতে ‘ইমন’ নামের এক ব্যক্তির মাধ্যমে এক বছরের বিজ্ঞাপনী চুক্তির কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে আশিয়ান গ্রুপের কার্যালয়ে নেওয়া হয়। শুরুতে তার মা-ও সঙ্গে ছিলেন। তবে প্রাথমিক আলোচনার পর তার মা সেখান থেকে চলে গেলে পরিস্থিতির আকস্মিক পরিবর্তন ঘটে।

স্নিগ্ধার দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ভুল করেন। অভিযোগ রয়েছে, ওই নারী পূর্বে তার সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন বলে চেয়ারম্যান মনে করেন। এ সময় ইমন পরিস্থিতি পরিষ্কার করার পরিবর্তে তাকে ওই পরিচয় মেনে নেওয়ার ইঙ্গিত দেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

এরপর চেয়ারম্যান কক্ষে থাকা অন্যদের বাইরে পাঠিয়ে দেন এবং তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করেন স্নিগ্ধা। তিনি বলেন, তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয়, গলা চেপে ধরা হয় এবং তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিনেত্রীর ভাষ্য, নির্যাতনের সময় তাকে রাজনৈতিক ব্যক্তিদের নাম উল্লেখ করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্যও শোনানো হয়। তিনি সন্তানের কথা বলে অনুরোধ করলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন।

স্নিগ্ধা আরও অভিযোগ করেন, তার চুল টেনে ধরা হয়, শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা হয়, গরম কফি ঢেলে দেওয়া হয় এবং চাকু দিয়ে মুখ কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর তিনি খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক

শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক

১ সপ্তাহ আগে
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ২৫ দিনে ৬৪ লাখ টাকা, সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ২৫ দিনে ৬৪ লাখ টাকা, সিন্ডিকেটের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

১ সপ্তাহ আগে
২৮ বছর দেশেই আত্মগোপনে ছিলেন জিয়া হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর

২৮ বছর দেশেই আত্মগোপনে ছিলেন জিয়া হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর

১ সপ্তাহ আগে
এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার

এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার

১ সপ্তাহ আগে
এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার

এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার

১ সপ্তাহ আগে
ফোন পেয়ে ওসি বলেন ‘ভাইয়া বসেন’, তার আগে বলেন ‘চোখ নামিয়ে কথা বল’

ফোন পেয়ে ওসি বলেন ‘ভাইয়া বসেন’, তার আগে বলেন ‘চোখ নামিয়ে কথা বল’

১ মাস আগে