প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

আন নাদওয়া হজ্জ কাফেলার প্রি-হজ সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞাপন
আন নাদওয়া হজ্জ কাফেলার প্রি-হজ সেমিনার অনুষ্ঠিত
হজযাত্রীদের হজের প্রস্তুতি, করণীয় এবং ইসলামী বিধান সম্পর্কে সচেতন করতে প্রি-হজ সেমিনারের আয়োজন করেছে আন নাদওয়া হজ্জ কাফেলা।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে দেশের প্রখ্যাত আলেমরা হজের গুরুত্ব, তাৎপর্য এবং সময়মতো হজ পালনের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলোচিত ইসলামী বক্তা ও মাদারীপুরের টেকেরহাটের কামরুল ইসলাম সাঈদ আনসারী। তিনি বলেন, আন নাদওয়া হজ্জ কাফেলা হজ ব্যবস্থাপনায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হজের সিদ্ধান্ত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সামর্থ্য অর্জিত হলে বিলম্ব না করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, হজের প্রতিটি আনুষ্ঠানিকতার সঙ্গে হযরত ইবরাহিম (আ.)-এর স্মৃতি ও ত্যাগ জড়িয়ে রয়েছে। হজ মানুষের জীবনে আত্মিক ও নৈতিক পরিবর্তন আনে। হজের প্রস্তুতিও একজন মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। তাই অজুহাত বা গাফিলতির কারণে হজে বিলম্ব করা উচিত নয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী বলেন, আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত পথই প্রকৃত পথ। তিনি বলেন, পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর হজে যাওয়া-আসা ও থাকা-খাওয়ার খরচ বহনের আর্থিক সক্ষমতা এবং হজ পালনের শারীরিক সক্ষমতা অর্জিত হলে হজ ফরজ হয়। এ দুটি শর্ত পূরণ হলে হজ পালনে বিলম্ব করা উচিত নয়। তিনি হাদিসের আলোকে সময়মতো হজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভাপতির বক্তব্যে আন নাদওয়া হজ্জ কাফেলার পরিচালক মাওলানা শহীদুল ইসলাম তরুণদের হজ পালনে উৎসাহিত করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং আন নাদওয়া হজ্জ কাফেলার অপর পরিচালক হাফেজ মাওলানা তারিক মুহাম্মদ নাসরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পরিচালক দিদারুল আলম ভূঁইয়া, শাফিউল আলম, মাওলানা আব্দুর রহমান, মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

৪ দিন আগে
কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

২ সপ্তাহ আগে
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না
বায়তুল মোকাররমের খতিব

শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না

২ সপ্তাহ আগে
ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

২ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

৩ সপ্তাহ আগে
বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম

বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় এক বাংলাদেশি আলেম

৩ সপ্তাহ আগে