সর্বশেষ
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ
প্রতিবেদনগুলোতে গাজী নজরুল ইসলামের ছবি ও সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার কথা উল্লেখ করা হয়।

আমার দেশ, প্রতিদিনের সংবাদ, বিডি২৪রিপোর্ট, ফেস দ্য পিপল সহ একাধিক সংবাদমাধ্যমে ‘‘বহি’ষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম গ্রে’ফতার।’’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণের মধ্যেই আমার দেশ, প্রতিদিনের সংবাদ তাদের প্রতিবেদনগুলো সরিয়ে ফেলে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলামকে সূত্র হিসেবে উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো লিখেছে, “সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।”

প্রতিবেদনগুলোতে গাজী নজরুল ইসলামের ছবি ও সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার কথা উল্লেখ করা হয়। 

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি নয়। বরং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম গ্রেফতার হয়েছেন।

দুইজনের নাম ও জেলা একই হওয়ার কারণে বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

একাধিক সংবাদমাধ্যম এই সংক্রান্ত খবর প্রকাশ করেছে। বার্তা সংস্থা ইউএনবি’র খবরে বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে জামায়াতের এমপি আটকের খবর প্রকাশের পর সংবাদমাধ্যমগুলো খবর সরিয়ে নিয়েছে। আমার দেশ তাদের অফিশিয়াল পেইজে এক পোস্টে লিখেছে, খবরের সূত্র দুর্বল ছিল। ফটোকার্ডটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলামের সঙ্গে দ্য ডিসেন্টে ‍মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করতে তিনি কল রিসিভ করেননি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

৫৩ মিনিট আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

২ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক, নিরপেক্ষতা প্রশ্নে বিরোধীদের উদ্বেগ

৫ ঘণ্টা আগে