প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল

বিজ্ঞাপন
পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল
পাবনা সদর উপজেলায় সরকারি সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গ্রেপ্তাররা হলেন—পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের উজ্জল হোসেন (৩৮), জীবন (২৮), সিংগা বাজার এলাকার আরমান ফকির (৩৮), গঙ্গারামপুর গ্রামের জহুরুল ইসলাম (৩০), পয়দা রহিমপুর গ্রামের দুলাল ফকির (৩৫) এবং রামেশ্বরপুর দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পসংলগ্ন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর একটি খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় পরদিন সেচ প্রকল্পের দায়িত্বে থাকা কৃষক শাহিনুর রহমান সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলার তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরে গ্রেপ্তার জীবন পুলিশের কাছে দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সংবাদ সম্মেলনে মামলার বাদী শাহিনুর রহমান জেলা গোয়েন্দা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত বছরও তার দুটি ট্রান্সফরমার চুরি হয়েছিল, তবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এবার মাত্র ১৫ দিনের মধ্যে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার হওয়ায় তিনি পুলিশের প্রতি ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

৬ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা

মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা

১২ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

১৬ ঘণ্টা আগে
মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

১ দিন আগে
চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

২ দিন আগে