সর্বশেষ
সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, এসব প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে মানেই ওই অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট কর্মকর্তার—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তায় কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণায় জড়িত চক্রগুলোর বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ চলছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

৩৬ মিনিট আগে
সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা

৪ ঘণ্টা আগে
কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

৫ ঘণ্টা আগে