প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম

বিজ্ঞাপন
হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ঘটনার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ না ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় হামলার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সারজিস আলমের দাবি, হামলায় এনসিপির একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙেছে, কারও মাথা ফেটেছে। এছাড়া হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, ‘আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকজনের মুখেও রড দিয়ে আঘাত করা হয়েছে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

সারজিসের অভিযোগ, আহতদের চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময়ও তাদের ওপর আবার হামলা চালানো হয়।

 

তিনি বলেন, ‘আমরা যখন আহত সাত-আটজন ভাইকে নিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলাম, তখন হাসপাতালের সামনেও আমাদের ওপর হামলা করা হয়। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আমাদের হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয়নি। আমার হাতেও রড দিয়ে আঘাত করা হয়েছে। পরে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।’

 

এ সময় পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন সারজিস আলম। তাঁর অভিযোগ, হামলার সময় পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

 

তিনি বলেন, ‘এত বড় হামলার পরও পুলিশ দূরে দাঁড়িয়ে ছিল। যদি এটাই বাংলাদেশের বাস্তবতা হয়, তাহলে এর জবাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিতে হবে। শুধুমাত্র ভিন্নমত বা সমালোচনার কারণে এভাবে হামলা করা হচ্ছে কেন?’

 

একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের প্রতিও প্রশ্ন তোলেন তিনি। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব বিএনপিকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

সবশেষে সারজিস আলম বলেন, ‘হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জ ছাড়ব না। যদি পারে আমাদের মেরে ফেলবে। প্রয়োজনে এখান থেকে আমাদের লাশ যাবে। কিন্তু এই হামলার বিচার হতেই হবে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

৫ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

৭ ঘণ্টা আগে
সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

৭ ঘণ্টা আগে
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

৮ ঘণ্টা আগে
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

১ দিন আগে
টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১ দিন আগে