সর্বশেষ
ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান: তথ্য প্রতিমন্ত্রী পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল প্রধানমন্ত্রীর 'ক্লিন অ্যান্ড গ্রিন সিটি' বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির আগ্রহ, জানালেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কওমি মাদরাসা সংক্রান্ত অভিযোগে হটলাইন ও পর্যবেক্ষণ সেল গঠন সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে প্রধানমন্ত্রীর আশ্বাস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ, বেড়ার ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ, বেড়ার ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে তাঁর স্বাক্ষরিত নোটিশ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গত ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চারটি মৌলিক নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, একাধিক নির্দেশনা ও নিয়মিত তদারকির পরও সংশ্লিষ্ট শিক্ষকরা কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাই দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতা নিশ্চিত করতে সরকার এফএলএন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে শোকজপ্রাপ্ত কয়েকজন শিক্ষক দাবি করেন, শিক্ষক সংকট, দাপ্তরিক কাজের অতিরিক্ত চাপ, প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সমস্যা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের অসচেতনতার কারণে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তারা এসব বাস্তবতা উল্লেখ করে শোকজের জবাব দেবেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে তিন থেকে চারজন বা তারও বেশি শিক্ষক থাকায় মোট কতজন শিক্ষক শোকজের আওতায় এসেছেন, তা নথি দেখে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। তিনি আরও বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী দাপ্তরিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

৮ ঘণ্টা আগে
সাঁথিয়ায় বিএনপি-জামায়াত মুখোমুখি, পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

সাঁথিয়ায় বিএনপি-জামায়াত মুখোমুখি, পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

২১ ঘণ্টা আগে
হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম

২৩ ঘণ্টা আগে
স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

স্ত্রীর আবদার মেটাতে মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বিপাকে দম্পতি, চোর সন্দেহে আটক, পরে আদালতে প্রেরণ

১ দিন আগে
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১ দিন আগে